ইরানে হিজাববিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অন্তত ২৩ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১৫ অক্টোবর ২০২২ শনিবার
ফাইল ছবি
ইরানের চলমান হিজাববিরোধী বিক্ষোভ-আন্দোলন দমনে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে অন্তত ২৩ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
একটি বিশদ বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিক্ষোভ চলাকালে বেআইনি বল প্রয়োগের ফলে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। নিহত এই শিশুদের নাম প্রকাশের পাশাপাশি কিভাবে কোন পরিস্থিতিতে তাদের মৃত্যু হয়েছে সেটিও তুলে ধরেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি বলছে নিহত শিশুদের মধ্যে ১১ থেকে ১৭ বছর বয়সী ২০ জন ছেলে ও তিনজন মেয়ে। এই শিশুদের বেশিরভাগ নিহত হয়েছে তাদের লক্ষ্য করে পুলিশের ছোড়া গুলিতে। এছাড়া চার শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
অন্যদিকে বিক্ষোভের নামে ইরানি গার্ড এবং নিরাপত্তাবাহিনীর সদসদের হত্যা করা হচ্ছে বলে পালটা অভিযোগ এনেছে ইব্রাহিম রাইসির সরকার। ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ’র দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পুলিশ, সেনা ও আধা সেনা মিলিয়ে অন্তত ২০ জনকে হত্যা করেছে বিক্ষোভকারীরা। এদের মধ্যে দু’জন অফিসারকে শুক্রবার গুলি করে হত্যা করা হয়। আততায়ীরা মোটর সাইকেলে করে এসে ওই দুই অফিসারের মাথা এবং বুকে গুলি করে পালিয়ে যায় বলে দাবি করা হচ্ছে।
তেহেরানের দাবি, এসবের নেপথ্যে রয়েছে বিদেশি শত্রুর হাত। এই ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিশানা করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
যদিও হিজাব আন্দোলনকারীদের একটা বড় অংশই ইরান সরকারের যুক্তি মানতে নারাজ। তাদের দাবি, বিক্ষোভ থামানোর নামে নির্যাতন করার জন্যেই জনগণের রোষের মুখে পড়তে হচ্ছে ইরানি গার্ডকে। এক আন্দোলনকারীর বলেন, গত ৩০ সেপ্টেম্বর বিক্ষোভে সামিল থাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে ইরানি গার্ডের কমান্ডাররা। এরপরই স্থানীয়রা ছয় গার্ডকে পিটিয়ে মারে।
হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২২ বছর বয়সী মাহসা আমিনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে হাসপাতালে নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহসা আমিনি।
পুলিশি নির্যাতনে আমিনির প্রাণহানি ঘটেছে বলে অভিযোগ করে তার পরিবার। এই ঘটনার পর ইরানে গত তিন বছরের মধ্যে বৃহত্তম বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ-তরুণী, বিশ্ববিদ্যালয় এমনকি স্কুলের শিক্ষার্থীরাও। আন্দোলনকারী তরুণ-তরুণীরা হিজাব খুলে প্রায় প্রত্যেক দিনই আইনশৃঙ্খলাবাহিনীর মুখোমুখি হচ্ছে।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








